মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিঁড়ি থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন নরেন্দ্র মোদি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : সিঁড়ি বেয়ে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কানপুরে গঙ্গার ঘাটে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ‍নিউজ এইটিনের খবরে বলা হয়, কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির। আগে থেকেই সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও কয়েকজন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বেশ টগবগ করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন। কিন্তু হঠাৎ করে মোদির বাঁ পায়ের পাতা সিঁড়ির সঙ্গে আটকে যায়। তাতেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ এসপিজি সদস্যরা ছুটে এসে মোদিকে তোলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতেও দেখা যায়, সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় পা পিছলে মাটিতে পড়ে গেছেন মোদি।

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পিছু ফিরে তাকাননি। সোজা সামনের দিকে হেটে চলে যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com