বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গোডুবি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী ‘মোহাম্মদ টুটু মিয়া’ নামের কার্গোটি নদীতে ডুবে গেছে। এছাড়া এমভি শাহরুখ- ২ নামের লঞ্চটির সামনের তলা ফেটে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদী বন্দরসংলগ্ন কীর্তনখোলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ‘পূবালী-২’ নামের এক‌টি লঞ্চ যাত্রী‌দের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

জানা যায়, ‘শাহ‌রোখ-২’ না‌মের ওই যাত্রীবা‌হী লঞ্চ‌টি বরগুনা থে‌কে ঢাকার উদ্দেশে যা‌চ্ছি‌লো। এসময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে যেতে থাকা এমভি হাজি মো. দুদু মিয়া নামের কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান,যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া লঞ্চ‌টির তলা ফে‌টে গে‌ছে।

এদিকে জানা গেছে, কার্গোটি নিয়ম না মেনে নদীর বামদিকে চাপিয়ে চালাচ্ছিল চালক। অপরদিকে লঞ্চটি নদীতে বাক থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com