সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। শনিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন নগরের অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চবির মার্কেটিং বিভাগের অভিযোগকারী ওই ছাত্রী জানান, ক্যাম্পাস থেকে শহরে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি বাসে উঠেছিলাম আমরা কয়েকজন। বাসে উঠার পর ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসেন। এসময় তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন।আমি তাকে সতর্ক করলে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে কথা বলতে শুরু করে। পরে বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন,‘ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করে চবির পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা বিষয়টি দেখছেন ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিষয়টি আমরা দেখছি।’

উল্লেখ্য, ৮ ডিসেম্বর ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন চবির এক নম্বর গেট এলাকায়। পরে অভিযুক্ত মানিক মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে ২৮ নভেম্বর পটিয়া থেকে চট্টগ্রামে ফেরার পথে সোহাগ পরিবহনের একটি বাসে চবির মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বাস চালক ও হেল্পার দ্বারা যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ৩০ নভেম্বর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com