সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতের অভিনেত্রী পায়েল আটক

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : নেহেরু-গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় অভিনেত্রী পায়েল রোহতগিকে আটক করা হয়েছে। রোববার রাজস্থান পুলিশ তাকে গ্রেফতার করে।

ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত অক্টোবরে টুইটারে একটি ভিডিও পোস্টে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে পায়েলের বিরুদ্ধে। সেসময়ই বুন্দির যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সে মামলাতে পায়েলকে আটক করা হয়েছে বলে রোববার রাজস্থানের বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্ত জানিয়েছেন।

সংবাদমাধ্যমে তিনি বলেন, আমদাবাদ থেকে পায়েলকে আটক করা হয়েছে। সোমবার সকালে বুন্দি নিয়ে আসা হবে তাকে। মতিলাল নেহেরু এবং গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এ নিয়ে পায়েলের সঙ্গে সরাসরি কোনো সংবাদমাধ্যম যোগাযোগ করতে পারেনি । তবে তার টুইটারে এ দিন লেখা হয়, গুগল থেকে তথ্য সংগ্রহ করে মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এ জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করেছে। এ দেশে বাক স্বাধীনতা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তবে অভিনেত্রী পায়েল রোহতগির আপত্তিকর মন্তব্য এবারই প্রথম নয়। এর আগেও বিতর্কিত মন্তব্য করে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন পায়েল রোহতগি।

এ বছরের শুরুতেই রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের চামচা’ বলে উল্লেখ করেন তিনি। তার আগে দিল্লিতে মুঘল সম্রাটদের নামে যত রাস্তা রয়েছে, তা বদলে হিন্দু রাজাদের নামে করে দেয়ার দাবিও তুলেছিলেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com