মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভক্ত-অনুরাগীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেটের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ পতাকাখচিত তাৎপর্যমন্ডিত ছবি আপলোড করেছেন তিনি।
স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়। সেদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
সাকিবের এই স্ট্যাটাস এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর নিচে অসংখ্য মানুষ লাইক ও কমেন্ট করছেন ।
এদিকে সাকিবের সতীর্থরাও বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। বিপিএলের ব্যস্ততার মাঝেও তারা ফেসবুকে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।
নিজেদের ফেসবুক পেজে আলাদা আলাদা বার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ, এনামুল, রুবেলরা।
নগরকন্ঠ.কম/এআর