মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মানুষের প্রয়োজনে প্রযুক্তির ডিজাইন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মানুষের প্রয়োজনে প্রযুক্তির নকশা কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটি সেমিনার আয়োজিত হয়ে গেল আজ রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত দীপনপুরে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থিত ইনফরমেশন সায়েন্স কর্নেল ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী শরিফা সুলতানা ইলা। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।

মূলত প্রযুক্তি ব্যবহার করে সামাজিক সমস্যা সমাধান-এর নকশা করতে যেসব পদ্ধতি অবলম্বন করতে হয় তারই একটি সম্যক ধারণা প্রদান করতে আয়োজিত হয় এই সেমিনার। মানুষের চাহিদা এবং সমস্যা বিবেচনা করে ধাপে ধাপে সমাধান এর পথে এগোনোর পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইলা। তিনি বলেন, টেকনোলজি ডিজাইন করার আগে সর্বপ্রথম চারপাশ থেকে সমস্যা খুঁজে বের করতে হবে মানুষের চাহিদা বুঝে। তারপর আইডিয়া ভ্যালিডেশনের মাধ্যমে মানুষের সমস্যার সাথে ডিজাইনের সামঞ্জস্য আনতে হবে। তবে সেই সমস্যার বিদ্যমান সমাধানের কাছাকাছি থেকে নতুন প্রযুক্তির নকশা করা জরুরি।

সহমত পোষণ করে মুনির হাসান বলেন, পণ্যকে ব্যবহার উপযোগী করে তুলতে যাদের সমস্যা নিয়ে কাজ করা হবে তাদের সাথে একটি ধারাবাহিক যোগাযোগে থাকতে হবে। তাদের মতামত নিয়ে তবেই পণ্যের বা সেবার নকশা করা উচিত।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী তুহফাতু আলফি শাহরিন বলেন, যেকোনো প্রযুক্তি ডিজাইন করার সবগুলো ধাপ ঠিকঠাক অনুসরণ করা গেলে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করা গেলে সমাজের অনেকগুলো সমস্যাই সহজে সমাধান করা সম্ভব।

তথ্যপ্রযুক্তিতে নারীদের উদ্বুদ্ধ করতে এবং তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ‘এনাবিলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ- ইএসডিজিফরবিডি’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সেমিনারটি পরিচালনা করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com