শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নতুন গেম নির্মাণ করল রূপকথা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের মুক্তিযুদ্ধের গৌরবে যুক্ত হলো আরো একটি নতুন পালক। মুক্তিযুদ্ধের গেমসের তালিকায় ১৬ ডিসেম্বর যুক্ত হয়েছে ফাস্ট পার্সন শ্যুটার গেম ‘দ্য ভিক্টোরি’। পাহাড়ি এলাকায় মুক্তিযুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে এই গেমটি নির্মাণ করেছে ১৩ বছরের বিস্ময় বালক ওয়াসিক ফারহান রূপকথা।

বিজয়ের দিনের প্রথম প্রহরেই প্রকাশ হয়েছে গেমটি। সকাল থেকেই ‘রূপকথা স্টুডিও’ থেকে গেমটির আলফা সংস্করণ আপলোড করা যাচ্ছে। আপাতত উইন্ডোজের ও লিনাক্স প্লাটফর্মে এই গেমটি পিসি-তে খেলতে পারবে খেলোয়াড়েরা।

গেমটির লিংক: https://roopkotha-studio.itch.io/the-victory?fbclid=IwAR0ON1wJCdc9UK5WYpniXBenulZOTWmZ2sbU4z8OvyxfDYLFw6mvKAPZWpg

গেমটি আরো সংস্কার শেষে বেটা সংস্করণে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রূপকথা। খুদে এই গেম নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেমটি ডেটিকেট করছি।

রূপকথা জানান, দেশের প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে এ গেমটি তৈরি করেছি। এ জন্য আমি মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো এখনো সবার সামনে ততটা পরিচিত নয় সে বিষয় নিয়ে কাজ করছি। গেমে খাগড়াছড়ির যুদ্ধ ‘মিশন মহালছড়ি’ তুলে ধরেছি।

এদিকে গত নভেম্বরে গুগল প্লে স্টোরে থার্ড পারসন শ্যুটার গেম রোবো টারিমেনটর অবমুক্ত করে রূপকথা। এছাড়াও এ বছরই গুগল প্লে স্টোরে রূপকথার নিজস্ব আরো তিনটি গেম আছে।

প্রসঙ্গত, কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শৈশব থেকে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে এসেছে ওয়াসিক ফারহান রূপকথা। ছয় বছর বয়স হওয়ার আগেই বিশ্বের সর্বকনিষ্ঠ প্রোগ্রামের খেতাব পায় রূপকথা। যাচাই-বাছাই করে তাকে ২০১২ সালে এই খেতাব দিয়েছিল রিপলি’স বিলিভ ইট আর নট। রূপকথার বয়স এখন ১৩।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com