মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাসওয়ার্ড চুরির তথ্য জানাবে ব্রাউজার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : পাসওয়ার্ড চুরি বা হ্যাকিং বর্তমান সময়ের আলোচিত একটি বিষয়। কোনো ওয়েবসাইটের ইউজারনেইম ও পাসওয়ার্ড চুরি হয়েছে কি না তা এখন গুগল ক্রোম থেকেই জানা যাবে। ব্যবহারকারীকে সতর্ক করতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে গুগল।

কোনো সাইটে গিয়ে তথ্য দিতে শুরু করা মাত্র ব্যবহারকারী ক্রোম ব্রাউজার জানিয়ে দেবে ইউজার নেইম ও পাসওয়ার্ড এর আগে চুরি হয়েছিল কি না। সাইটে আগেই তথ্য দেওয়া হয়ে গেলে গুগল সেটার পাসওয়ার্ডও বদল করার পরামর্শ দেবে। সর্বশেষ ক্রোম সংস্করণ ৭৯ এ ফিচারটি যুক্ত করা হয়েছে।

এছাড়া, ফিশিং বিষয়ে সতর্ক করতে ক্রোম সংস্করণটিতে রিয়েল টাইম ফিশিং প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। অনেক সময় কোনো লিঙ্কে ক্লিক করে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলে সেগুলো হ্যাকারের কাছে চলে যায়। এ রকম ক্ষতিকর পেইজ সম্পর্কে ব্যবহারকারীদেরকে আগেভাগেই নোটিফিকেশন দিয়ে সতর্ক করবে রিয়েল টাইম ফিশিং প্রোটেকশন।

পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিতে গত অক্টোবরে গুগল ক্রোমে ‘পাসওয়ার্ড চেক আপ টুল’ নামে একটি এক্সটেনশন যুক্ত করা হয়। সেখানে গিয়ে যে কোনো সময় সেইভ করা পাসওয়ার্ড স্ক্যান করা যায়।

সূত্র :এনগ্যাজেটস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com