মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফকিরাপুলে পথশিশুর গায়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকালে শিশুটির গায়ে আগুন দেওয়া হয়। মাথা বাদে শিশুটির শরীরের নিচের অংশ আগুনে পুড়ে গেছে। শিশুটি শুধু নিজের নাম পুলিশকে বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির কোনো ঠিকানা, কিছুই জানাতে পারেনি।

ভুক্তভোগী শিশুটি বলছে, তার নাম সেলিম। তবে যারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে, তারা শিশুটির নাম নিবন্ধন করিয়েছেন শাহীন নামে। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আগুনে পোড়া শিশুটির দেহের শতকরা ২৭ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে পোড়া শিশুটিকে বিকালে একজন লোক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঠিক কোথায়, কী কারণে, কে শিশুটির গায়ে আগুন ধরায়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানতে পারেনি পুলিশ। তবে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, সেলিমের সঙ্গে কথা বলেছেন তিনি। শিশুটি বলছে, অজ্ঞাত এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে। এর সত্যতা যাচাই করার জন্য কমলাপুর ও ফকিরাপুল এলাকার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীর খোঁজ পেলে আসল ঘটনা জানা সম্ভব হবে। শিশুটি কমলাপুর রেল স্টেশন এলাকায় থাকত।

তবে যে লোক শিশু সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার খোঁজ মেলেনি। বার্ন ইউনিটের চিকিৎসক তরিকুল জানিয়েছেন, শিশুটির কাছে তার কোনো পরিচিত লোকজন কেউ নেই। শিশুটির রক্তের প্রয়োজন হতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com