মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো রিকশাচালকের মাথা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঘুমানোর জায়গা নিয়ে কথা কাটাকাটি। আর এতেই প্রাণ হারালেন রিকশাচালক সুরুজ মিয়া (৫৭)। অপর রিকশাচালক আব্দুল গণি মিয়া (৫৬) ইট দিয়ে থেঁতলে দিলেন সুরুজের মাথা। মঙ্গলবার ভোরে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার সেলিম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ গণি মিয়াকে আটক করেছে।

নিহত সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কোনাবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে এবং আব্দুল গনি ফুলপুর থানার কাইজাকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. আসলাম হোসেন জানান, তারা দুজনসহ মোট ৫ জন একই বাসায় ভাড়া থেকে রিকশা চালাতেন। রাতে অন্যরা ঘুমিয়ে যায়। ভোরের দিকে সুরুজ মিয়া এসে দেখেন তার জায়গায় গণি মিয়া ঘুমিয়ে আছে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে গণি মিয়া ক্ষিপ্ত হয়ে সুরুজের মাথায় ইট দিয়ে আঘাত করেন।

আঘাত পেয়ে সুরুজ মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে শহরের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com