শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বিজয়ের মাসে ওয়েব হোস্টিং সেবায় ৭১% পর্যন্ত ছাড় দিচ্ছে আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেলবিট লিমিটেড। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মাদ জুলফিকার আলী বলেন, দেশর প্রযুক্তিখাতকে এগিয়ে নিতে এবং দেশে ওয়েব হোস্টিং সেবা বাড়াতেই মূলত ‘বিজয় অফার’ নামে এই বিশেষ অফার ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই মাসেই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। এই বিজয়ের আনন্দে অনেক প্রতিষ্ঠান এই মাসে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্য ছাড় দিয়ে থাকেন। আমরাও বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিশেষ এই মূল্য ছাড়ের ব্যবস্থা করেছি।
তাছাড়া বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে অনেকে এগিয়ে এসেছে। বিজয় অফারটি নতুন নতুন উদ্যোক্তাদেরকে আরও বেশি উৎসাহ দেবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ জুলফিকার আলী ।
এই অফারে গ্রাহকরা প্রতিটি ডটকম ডোমেইন কিনতে পারবেন মাত্র ৫২০ টাকায় এবং প্রতি জিবি ওয়েব হোস্টিং এক বছরের জন্য খরচ পড়বে মাত্র ৩৪৮ টাকা। প্রতিষ্ঠানটি এই বিজয়ের মাসে তাদের প্রতিটি সেবায় যেমন: ওয়েব সাইট, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিংয়েও বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা রেখেছে।
বিজয় দিবস উপলক্ষে ৭১ শতাংশ ছাড় পেতে তাদের ওয়েবসাইটে https://manage.spellbit.com/service/shared-hosting.php এই লিংকে কুপন কোড: SH48Y71PDISC ব্যবহার করতে হবে। সেইসঙ্গে 01708536019 নম্বারে ফোন করে অথবা সরাসরি অফিসে গিয়ে অর্ডার করলেও এই অফারের সুবিধা পাওয়া যাবে।
আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এই অফারটি চালু থাকবে।
নগরকন্ঠ.কম/এআর