শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মাইজিপিতে বিপিএলের লাইভ খেলা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মাইজিপিতে বিপিএলের সব আপডেট দেওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে স্পোর্টস প্লাটফর্ম প্রোভাইডার লাইভ মিডিয়া লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড। এই চুক্তির আওতায় মাইজিপিকে বিপিএল সংক্রান্ত সব আপডেট সরবারহ করবে লাইভ মিডিয়া।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর – ‘বঙ্গবন্ধু বিপিএল’। সাত দলের এই আকর্ষণীয় ক্রিকেট আসরের সব আপডেট পাওয়া যাবে দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে।

বিপিএল দিয়ে শুরু হতে যাওয়া এই কার্যক্রম অব্যাহত থাকবে বছরজুড়ে। অর্থাৎ লাইভ মিডিয়া লিমিটেড ও মাইজিপি যুগপৎভাবে বছরজুড়ে খেলাধুলাপ্রেমি দর্শকদের উপহার দিয়ে যাবে সব খেলার সব আপডেট।

লাইভ মিডিয়া লিমিটেডের ডিরেক্টর তামজীদ অতুল বলেন,‘এই প্লার্টফমটি স্পোর্টস লাভারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিভিন্ন মাধ্যম দিয়ে খেলা দেখেন তারা একটি মাত্র প্লাটফর্ম মাইজিপি অ্যাপে সহজে খেলা দেখতে পারবে।’

মাইজিপি ব্যবহারকারীরা তাদের অ্যাপ আপডেট করলেই বিপিএলের লাইভ আপডেটের অপশনটি পেয়ে যাবেন। আর যারা এখনো মাইজিপি অ্যাপ ইন্সটল করেননি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সহজেই তারা অ্যাপটি ইন্সটল করে নিতে পারবেন।

এবারের বিপিএলে অনুষ্ঠিত হবে মোট ৪৬টি ম্যাচ। এর মধ্যে প্রথম ৪২টি ম্যাচ শেষে নির্ধারিত হবে শেষ চার দল। যারা লড়াই করবে চার ম্যাচের প্লেঅফ রাউন্ডে। প্লেঅফের সেরা চার দল মুখোমুখি হবে ফাইনালে। লাইভ মিডিয়া ও মাইজিপির এই উদ্যোগের ফলে টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরের সব খেলা সরাসরি দেখতে পাবেন মুহূর্তেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com