শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তেজগাঁওয়ে রেল লাইনের স্লিপার ভেঙে গেছে, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি গেটসংলগ্ন রেললাইন ভেঙে গেছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের স্লিপার ভেঙে পড়ে বলে জানা গেছে।

এদিকে স্লিপার ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে তেজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটি থেমে যায়।

দীর্ঘ সময় অপেক্ষার পর যাত্রীরা জানতে পারেন, এফডিসি গেটে লাইনের স্লিপার ভেঙে গেছে। তাই লাইন মেরামতের আগে ট্রেনটি আর যাবে না।

দীর্ঘ সময় অপেক্ষার পরও স্লিপার মেরামত না হওয়ায় অনেক যাত্রী তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই মির্জা গণমাধ্যমকে বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com