মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে গণপরিবহনে যুক্ত হচ্ছে শতাধিক বাস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী জানুয়ারি মাসে চট্টগ্রামে গণপরিবহনের বহরে শতাধিক নতুন গাড়ি যুক্ত হচ্ছে। এসব নতুন গাড়ি এলে যাত্রী দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নগরীতে গণপরিবহনের বহরে বাস, টেম্পু হিউম্যান হলারসহ প্রায় ৫ হাজার গাড়ি রয়েছে।

জানা গেছে, দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ আগামী জানুয়ারিতে নগরীতে ১০০টি এসি বাস নামাচ্ছে। এসব গাড়ি চালু হলে পরিবহন সংকট অনেকাংশে লাঘব হবে। তবে এসব এসি বাস কোন রুটে চলবে ভাড়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের অধীনে আরো ২০টি ও জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিআরটিসির দ্বিতল বিশিষ্ট ১০টি বাস জানুয়ারিতে বহরে যুক্ত হচ্ছে।

বিআরটিসি সূত্র জানায়, আগামী জানুয়ারিতে শিক্ষার্থীদের জন্য নগরীতে দ্বিতল বিশিষ্ট ১০ বাস চালু হবে। প্রতিটি বাসে ৭৩ জন করে ১০টি বাসে ৭৩০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। নগরীর দুটি রুটে এসব বাস চালু হবে। নগরীর ২ নম্বর গেট থেকে জিইসি টাইগারপাস হয়ে আগ্রাবাদ ও ২ নম্বর গেট থেকে চকবাজার কোতোয়ালি নিউমার্কেট টাইগারপাস হয়ে আগ্রাবাদ পর্যন্ত যাতায়াত করবে। জেলা প্রশাসন সূত্র জানায়, এসব বাস চলাচলের জন্য প্রতিমাসে প্রায় ৪ লাখ টাকার মতো ব্যয় হবে। সরকারি ভাবে কোনো ভর্তুকি পাওয়া যাচ্ছে না। বিকল্প ভাবে মেন্টেইন্যান্স খরচ বহন করা হবে। ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। ভাড়ার ব্যাপারে জেলা প্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, নগরীতে বাস, টেম্পু ও হিউম্যান হলার মিলিয়ে গণপরিবহনের বহরে প্রায় ৪ হাজারের মতো গাড়ি রয়েছে। আমরা জানুয়ারির মধ্যভাগে ‘সোনার বাংলা’ নামে ২০টি নতুন বাস নামাচ্ছি। গণপরিবহনের অনেক বাস সকাল-বিকাল গার্মেন্টসের শ্রমিকদের রিজার্ভ ভাড়া নিয়ে ব্যস্ত থাকে। ফলে যাত্রী বাস সংকটে দুর্ভোগ পোহাতে হয়। তারা রুটের পারমিট নিয়ে রিজার্ভ ভাড়ায় ব্যস্ত থাকে।’

স্কুল শিক্ষিকা জোবাইদা নার্গিস বলেন, প্রতিদিন লোকাল বাসে করে যাতায়াত করতে হয়। আসা-যাওয়ার সময় বাসগুলোতে ভীড় থাকে। অনেক সময় সিট পাওয়া যায় না। কেউ দয়া করে সিট দিলে অন্য কথা। বাসগুলোতে নারী আসন বাড়ানো প্রয়োজন। কারণ কর্মজীবী নারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।’ ব্যাংকার অমল বোস বলেন, প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে ৪টি গাড়ি বদলাতে হয়। অনেক সময় ভীড়ের কারণে বাসে ওঠা যায় না। ফলে টেম্পু ও বাস বদল করে যাতায়াত করতে হয়। এতে ভোগান্তি ছাড়াও যাতায়াত বাবদ অতিরিক্ত খরচ হচ্ছে।’

বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, গণপরিবহনের বাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্টসংখ্যক সিট রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু নারী যাত্রী বেশি হলে সমস্যা হচ্ছে।’ বিআরটিএ সূত্র জানায়, নগরীতে রুট পারমিট নিয়ে বাস ও মিনিবাস চলাচল করছে ১ হাজার ৫৪৭টি। রুট পারমিট চেয়ে আবেদন করেছে কয়েকশ গাড়ি। হিউম্যান হলার চলছে ১ হাজার ৩১৫টি। টেম্পু চলছে ২ হাজার ২৪৮টি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com