মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুরাদনগরে ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ চারজন আটক করেছে পুলিশ। এদের মধ্যে এক নারী রয়েছে। বুধবার দুপুরে আটকদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আটকরা হলেন, উপজেলার হায়দারাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহবুবুর রহমান মাহবুব (৩০), তার স্ত্রী মুক্তা আক্তার (২০), বাখরনগর গ্রামের সিরাজুল ইসলাম সরু মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (৩০) ও জেলার বি-পাড়া থানার সাজঘর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোস্তাফিজুর রহমান পাভেল (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল এই চক্রটি। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com