মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বনানীতে চীনা নাগরিক হত্যা মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বনানী এলাকায় চীনা নাগরিক ঝাউ জিয়ান হুই (৪৭) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এই হত্যাকাণ্ডের মামলায় দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, চীনা নাগরিক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। টাকার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এই দুই নিরাপত্তাকর্মী। তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর (বুধবার) দুপুরে রাজধানীর বনানী এলাকার ‘এ’ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসা থেকে ঝাউ জিয়ান হুই নামের ঐ চীনা নাগরিকের লাশ মাটি খুঁড়ে উদ্ধার উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লাশের মাথার চুল ও দুই পায়ের গোড়ালি মাটির বাইরে বেরিয়ে ছিল। তিনি ঐ বাসারই ৬ষ্ঠ তলার ৬-বি নম্বর ফ্ল্যাটে থাকতেন। নিহত চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশে চীন থেকে কাপড় আমদানি করতেন। ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিয়াংহুই হত্যাকাণ্ডে বনানী থানায় হত্যা মামলা করেছেন আরেক চীনা ব্যবসায়ী জং সু হং। তিনি সুমেক লিয়াজোঁ নামের একটি প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। পুলিশের পাশাপাশি মামলার ছায়া তদন্ত করছে মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com