মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সামরিক সচিবের লাশ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের লাশ দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএমএইচে পৌঁছান, তিনি সেখানে মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদীনের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অবস্থান করেন।

খোকন জানান, প্রধানমন্ত্রী তাদেরকে সান্তনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল জয়নুল আবেদীন গতকাল বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি সিঙ্গাপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com