শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক , নগরকন্ঠ.কম : সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টায় তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে, আজ সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মূল স্লোগান ছিল ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।’

এদিকে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সকালেই সম্মেলনস্থলে প্রবেশের জন্য ৫টি গেটের মধ্যে ৪টি গেট খুলে দেয়া হয়। পরে ভিআইপিদের গেট খুলে দেয়া হয়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রবেশ পথ গুলোতে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি চৌকি। সম্মেলনস্থলে প্রবেশ করা প্রত্যেককেই এ নিরাপত্তা ও তল্লাশি চৌকি পার করে ভিতরে প্রবেশ করতে হয়।

সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশ নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com