মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্যাংকের ভুলে ৩১৫ কোটি টাকার মালিক হলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ভুল বশত এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে অতিরিক্ত টাকা। এ টাকা দেখে তিনি প্রথমে ভেবেছিলেন আসছে বড়দিন উপলক্ষে হয়তো তাকে এ উপহার দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

তবে অ্যাকাউন্টে কত উপহার পেলেন তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে ওই নারীর।

এ যে সামান্য উপহার নয়; তার ব্যাংক অ্যাকউন্টে জমা পড়েছে প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান)।

অবিশ্বাস্য হলেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুনের সঙ্গে এমন ঘটনাই ঘটেঠে।

সঙ্গে সঙ্গে বিষয়টি স্বামীকে জানান। এক মিশ্র অনুভূতির কারণে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না রুথ বালুন।

সারারাত ঘুমই আসেনি এ দম্পতির। পরদিন রুথ বালুনের স্বামী লিগ্যেসি টেক্সাস নামে ওই ব্যাংকটিতে ফোন করে ঘটনার কথা জানান।

ভুল স্বীকার করে ফোনেই রুথের কাছে ক্ষমা চান ব্যাক কর্তৃপক্ষের এক মুখপাত্র।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুল বশত বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কিন্তু রাতে বিষয়টি সম্পর্কে তারা অবগতই ছিলেন না।

ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি ব্যাংককে অবহিত করার জন্য রুথ ও তার স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: ফক্স নিউজ, ডেইলিমেইল

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com