শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : জাপানের বিভিন্ন কোম্পানিতে ৮ বাংলাদেশি আইটি বিশেষজ্ঞকে বিনা টাকায় নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে কাইকম সলিউশন জাপান লিমিটেড (কেএসজেএল) ও সান কোম্পানি লিমিটেড জাপান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বনানী বারিধারার পার্ক রোডের নাসেন্ট গারডেনিয়া হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে বাংলাদেশি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার (সিএসই) তিন নারীসহ আটজনের হাতে চূড়ান্ত নিয়োগপত্র ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
জাপানের কাইকম সলিউশন জাপান লিমিটেড এর প্রেসিডেন্ট অঞ্জন দাস ও সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট সুম্পাই নাকাসনি এ সময় নিয়োগপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও নিয়োগপত্র হস্তান্তর করেন।
গাজীপুর পূবাইলের অধিবাসী ও কাইকম সলিউশন জাপান লিমিটেড (কেএসজেএল) প্রেসিডেন্ট অঞ্জন দাস যুগান্তরকে বলেন, সম্পূর্ণ বিনা টাকায় বাংলাদেশের আইসিটি বিশেষজ্ঞদের আমরা জাপানি ভাষা, কালচার প্রশিক্ষণ দিয়ে জাপানে আইটি সেক্টরে পাঠাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ব্যাচ।
সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট সুম্পাই নাকাসনি বলেন, জাপানে আইটি সেক্টরে ব্যাপক চাহিদার বিপরীতে বিশেষজ্ঞ কম। অন্যদিকে বাংলাদেশে প্রচুর আইটি বিশেষজ্ঞ থাকা স্বত্বেও কর্মক্ষেত্রের অভাব। আমরা জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই ঘাটতির সমন্বয় করছি। কীভাবে দুই দেশের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করা যায় সেই পথ আমরা খুঁজছি। যারা চূড়ান্তভাবে আইটি সেক্টরে জাপান যাওয়ার সুযোগ পেয়েছে সেখানে তারা নিজেকে মেলে ধরার সর্বোচ্চ সুযোগ পাবেন তারা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ভিশন সলিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, মমতাজ উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ ইকোনমি জোন অথরটির ডেপুটি সেক্রেটারি, মোহাম্মদ হাসান আরিফ, জাইকা এক্সপার্ট হেড অব বি-জেট এডমিন টিম, ইউকি মরিসিতা, দীর্ঘ সময়ের জাইকা এক্সপার্ট, আখিহিরু সুজি, জাহাঙ্গীর নগর ভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসার (আইটি) সামিম এ মামুন, সেটসিও আস্টেক কর্পোরেশনের (ঢাকা) ম্যানেজিং ডাইরেক্টর, ইউসুকি ইমাগামা, জাপান বাংলাদেশ পিচ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, হুমায়ুন কবির সুইট, রহতু মেন্থলতাম বাংলাদেশ লিমিটিডের ম্যানেজিং ডাইরেক্টর প্রদীপ দাস প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর