শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : গেমিং পিসি কম্পোনেন্ট জগতের বিশ্বখ্যাত ব্র্যান্ড থার্মালটেকের সাথে দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি তাদের ১৫ বছর ব্যবসায়িক সম্পর্ক উদযাপন করছে। ‘থার্মালটেক ১৫ ইয়ার্স ইন বাংলাদেশ’ শিরোনামে নানা ধরনের আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহ জুড়ে।
এই আয়োজনের অংশ হিসেবে আজ থেকে তিন দিনব্যাপী রোডশো শুরু হয়েছে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সিটি কম্পিউটার মার্কেটে।
রোডশোর উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উৎসব শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি সুব্রত সরকার, ইউসিসির প্রোডাক্ট ম্যানেজমেন্ট হেড জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র এজিএম শাহীন মোল্লা সহ মাল্টিপ্ল্যানের বিভিন্ন কম্পিউটার প্রতিষ্ঠানের মালিকগণ।
তিন দিনব্যাপী রোডশোতে থার্মালটেক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য সহ আকর্ষণীয় একটি হাই কনফিগারেশনের পিসি সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। এতে রয়েছে থার্মালটেক ব্র্যান্ডের গেমিং চেয়ার, গেমিং টেবিল সহ হাই পারফরম্যান্স গেমিং পিসির সকল কম্পোনেন্ট। রোডশোতে ওয়াটার কুলিং ম্যানেজমেন্ট ট্রেইনিং, কুইজ প্রতিযোগিতা, স্পট গেমিং সহ নানা আয়োজন রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য।
নগরকন্ঠ.কম/এআর