মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফজলে হাসান আবেদের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি আজ (শুক্রবার) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ এক উন্নয়নের কিংবদন্তীকে হারাল। স্বাস্থ্য সেবা, শিক্ষা, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক উন্নয়নে ফজলে হাসান আবেদ যে কীর্তি গড়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, হতদরিদ্রের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ফজলে হাসান আবেদের উদ্যোগ অক্ষয় হয়ে থাকবে। ফজলে হাসান আবেদ তার কর্মের মাঝে অমর হয়ে থাকবেন।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে অনুরূপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com