মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিড়ির আগুনে দাউ দাউ করে পুড়লো তুলা ভর্তি ট্রাক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের চৌগাছায় শ্রমিকের বিড়ির আগুনে ট্রাক ভর্তি তুলা পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন ট্রাক চালক বকুল হোসেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকসহ একশ বেল তুলা। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। শুক্রবার দুপুরে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি তুলার গোডাউনে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ট্রাক চালক বকুলের বুদ্ধিমত্তায় ও স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

চালক বকুল হোসেন জানান, ভাড়ায় চালিত ট্রাকটি (যশোর-ট-১১-৫২৩৯) তুলা নিয়ে ঢাকার হোতাপাড়া থেকে চৌগাছায় পৌঁছে। তুলার মালিক আলমের ভাড়া নেওয়া গুদামঘরে শ্রমিকরা তুলা নামাচ্ছিল। এসময় শ্রমিকরা ধূমপান করছিল। হঠাৎ করে ট্রাকের ওপরে আগুন জ্বলে উঠতে দেখে গাড়ি চালু করে রাস্তার অপর পাশে নিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়ি। এসময় ট্রাকের ইঞ্জিন কভারেও আগুন লাগে। পুড়ে যায় বকুলের শরীরে কিছু অংশ।

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান ও আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পাশের কোটচাঁদপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com