শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তেঁতুলে প্রচুর ভিটামিন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : টক জাতীয় ফল নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। টক খেলে গলা ভাঙে, রক্ত পানি হয়ে যায়, বুদ্ধি কমে…। আসলে এ ধারণাগুলো মোটেই ঠিক নয়। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করেছেন। টক খেলে কিছুই হয় না। টক খেলে বুদ্ধি কমে—এ কথার কোনো ভিত্তি নেই। মেয়েরা একটু টক বেশি পছন্দ করে—এই যা। এক সময় সাধারণের মধ্যে ধারণা ছিল, অতিরিক্ত টক খাওয়ার কারণে ব্রেনে গোলমাল দেখা দেয় অর্থাৎ বুদ্ধিশুদ্ধি কমে। টক সম্পর্কে এই ভ্রান্ত ধারণায় অনেকেই তাঁদের সন্তানদের বিশেষ করে ১২-১৩ বছর বয়স পর্যন্ত টক জাতীয় ফল খেতে দেন না!

টক জাতীয় ফল যেমন তেঁতুল, আমলকি, চালতা, আমড়া, জলপাই, লেবু ইত্যাদি এবং যেসব খাবারে এসব ফল বাড়তি স্বাদের জন্য দেয়া হয় সেই খাবার খাওয়াই উত্তম। কারণ টক জাতীয় ফলে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘এ’। টক খেলে বুদ্ধি কমে না। শিশুদের বুদ্ধি কম হওয়া বা মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করার জন্য দায়ী হচ্ছে অপুষ্টি ও আয়োডিন। কাজেই শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সুষম খাবার গ্রহণ ও আয়োডিনযুক্ত লবণের বিকল্প কিছু নেই। শিশুকে পছন্দমতো টক জাতীয় ফল খেতে দিলে শিশুর প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হবে।

টক জাতীয় ফল তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় বলে যে সাধারণ জনশ্রুতি আছে তা আসলে ঠিক নয়। কারণ রক্তকে পানি করে দেয়ার মতো কোনো উপাদানই তেঁতুলের মধ্যে নেই। রক্তের রয়েছে বাফার সিস্টেম। এর কাজ হচ্ছে রক্তে অ্যাসিড বা অম্ল এবং বাফারের পরিমাণে তারতম্য হলে তাকে স্বাভাবিক রাখা। এছাড়া রক্তের মধ্যে হাইড্রোজেন-অক্সিজেন, প্রোটিন-ইলেকট্রোলাইটসহ অনেক উপাদান রয়েছে। কাজেই তেঁতুল খেলে রক্তের পিএইচ কমে পানি হয়ে যাবে তা কোনোক্রমেই সম্ভব নয়।

এদিকে টক খেলে নাকি গলা ভাঙে—এই ভ্রান্ত ধারণায় অনেক কণ্ঠশিল্পীই টক খান না। অথচ টক খাওয়ার সঙ্গে গলা ভাঙার কোনো সম্পর্কই নেই। গলা ভাঙার মূল কারণ হলো চিত্কার, চেঁচামেচি, অত্যধিক কথা বলা, হঠাৎ ঠান্ডা লাগা, আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া, ধূমপান, শ্বাসনালির তীব্র প্রদাহসহ ভোকালকর্ডের নডিউল এবং আরো কিছু অসুস্থতা। অনেক সময় শ্বাসনালির মারাত্মক কিছু অসুস্থতার কারণে গলার স্বর ভেঙে যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com