মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেষ হলো চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন ছিল শনিবার। ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম’ স্লোগানে মুখরিত ছিল চুনারুঘাট দক্ষিণা চরণ হাই স্কুল মাঠ। শীত উপেক্ষা করে হাজারও সংস্কৃতি প্রেমী মানুষের আগমন ঘটে শেষ পর্বের অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এর সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ.এম. আমিন উদ্দিন।

প্রধান অতিথি বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতি একসাথে গাঁথা। সংস্কৃতি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সমাজে দাঙ্গা হাঙ্গামা ও জঙ্গিবাদ কমে আসবে। যুব সমাজ মরণ নেশা মাদক দূরে থাকবে।’

বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ৩০ বছর ধরে চলে আসা সংস্কৃতি উৎসব নিঃসন্দেহে দেশ-বিদেশের সাহিত্য-সংস্কৃতি চর্চায় বড় ভূমিকা রেখে আসছে। আমি উত্তরোত্তর এর মঙ্গল কামনা করছি। দেশ-বিদেশের অনেক জায়গায় গ্রুপ থিয়েটারের কাজ করলেও চুনারুঘাটের এই বিশাল আয়োজনে আমি মুগ্ধ। জীবন সংকেত, গনসুর শিলচর ভারতের নাটক ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠান মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী নিশীথা বড়ুয়া, অঞ্জনা সরকার মনি। সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রযোজনায় নৃত্য ও গানের আয়োজনও করা হয়।

শেষে সভাপতি সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ভারতের ৪টি রাজ্যের সাংস্কৃতিক সংগঠন, দেশ-বিদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com