মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা এলাকার একটি নির্জন জমি থেকে অজ্ঞাতনামা শিশু কন্যার (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানায়, এলাকাবাসী শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত এই শিশুকন্যার কোন পরিচয় মিলেনি। পুলিশ বলছে, নিহত শিশুটির পরিচয় উৎঘটন ও ধর্ষকদের গ্রেফতার করতে সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।
নগরকন্ঠ.কম/এআর