সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেসব ফল অতিরিক্ত খেলে কিডনিতে স্টোন হয়!

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ফল খেতে আমরা অনেকে পছন্দ করি। তবে কিছু ফল রয়েছে যা অতিরিক্ত খেলে কিডনিতে স্টোন হতে পারে। অতিরিক্ত ভিটামিন ‘সি’ স্টোন হয়ে অনেক সময়েই জমা হয় কিডনিতে। ফলে কিডনিতে স্টোন হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ‘সি’। তবে বেশি খেলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে।

চিকিৎসকদের মতে, ডায়েরিয়া, বমিভাব, অম্বল থেকে গলা-বুক জ্বালা, মাথাব্যথা, অনিদ্রাতেও ভুগতে পারেন বেশি ভিটামিন ‘সি’ খেলে।

আসুন জেনে নিই ভিটামিন ‘সি’ অতিরিক্ত খেলে যেসব ক্ষতি হয়-

১. ভিটামিন ‘সি’ বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। দিনে ২ হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন ‘সি’ খেলে ডায়রিয়া, বমি ও অম্বল হতে পারে।

২. ভিটামিন ‘সি’ আয়রনের ভালো উৎস। ভিটামিন ‘সি’ খাওয়া মানেই শরীরে আয়রনের আধিক্য। এতে লিভার, হৃদয়, প্যানক্রিয়াস ও থাইরয়েড ক্ষতিগ্রস্ত হয়। চাপ পড়ে স্নায়ুতন্ত্রেও।

৩. রক্তে মেশে না বলেই অতিরিক্ত ভিটামিন ‘সি’ স্টোন হয়ে অনেক সময়েই জমা হয় কিডনিতে। এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থেকে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘সি’ খান। তবে অতিরিক্ত খাওয়া যাবে না।

কীভাবে ভিটামিন ‘সি’ খাবেন?

ফল, খাবারের মাধ্যমে ভিটামিন ‘সি’ খেলে তা ক্ষতি করে না শরীরের। ওষুধ বা সাপ্লিমেন্ট হিসেবে খেলে ক্ষতিকর।

সূত্র: এনডিটিভি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com