মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দলীয় কার্যালয়ে ক্যারাম খেলে ভাইরাল মিমি চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও পার্লামেন্ট সদস্য মিমি চক্রবর্তী এবার দলীয় কার্যালয়ে ক্যারাম খেলে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন।

শনিবার তার ফেসবুকে দেয়া পোস্টে দেখা গেছে, দলীয় কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে জমিয়ে ক্যারাম খেলছেন তিনি।

যাদবপুরের পার্লামেন্ট সদস্য মিমি চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, গতকাল আমার কার্যালয় থেকে ফেরার সময় ক্যারাম খেলার মুহূর্তে।

এর পর থেকেই বিতর্কের শুরু। মিমি কেন দলীয় কার্যালয়ে ক্যারাম খেলেছেন; তা নিয়ে প্রশ্ন তোলেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একটা অংশ। এতে মিমির ওই পোস্ট ভরে যায় নানা বিরূপ মন্তব্যে।

আনন্দবাজারপত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে।

ফেসবুকে মিমিকে খোঁচা দিয়ে কেউ কেউ বলছেন, পার্লামেন্টে যাওয়ার সময় নেই, ক্যারাম পেটাচ্ছে। অসাধারণ আপনাদের ধ্বংসলীলা।

কেউ আবার লিখেছেন, কার্যালয়ে যাওয়ার ভিডিও আছে, ওখানে কাজের কোনও ভিডিও নেই! রাজনীতি খেলা নয়। একটু মানুষের দিকেও তাকান।

যদিও অনেকেই মিমির স্বপক্ষে প্রশ্ন রেখেছেন, সাংসদ বলে কি ক্যারাম খেলার অধিকারও নেই’?

একজন লিখেছেন, উনি সেলিব্রিটি বলেই কি ওঁকে নিয়ে এত খারাপ মন্তব্য। এত ঘৃণা কেন? উনি একজন অভিনেত্রী। এখন সাংসদ হয়ে মানুষের মাঝে থেকে কাজ করতে চাইছেন। তাতেও খারাপ কথা বলে যাচ্ছেন তাঁকে!

মিমিকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিমিদি যে যা বলছে বলুক কান দিয়ো না। বাদ দাও। তুমি তোমার মতো কাজ করে যাও।

আর একজন লিখেছেন, দিনের শেষে তিনি একজন মানুষ। তারও ইচ্ছা হয় ক্যারাম খেলার।

আর একজনের বক্তব্য, এভাবেই কাজ করে যাও আর জনসংযোগ চালিয়ে যাও। কারও কথায় কান দিও না। আর কোনও প্রচারে পা দিও না। আপনার অগ্রগতি কেউ রুখতে পারবে না। তোমার রাজনৈতিক ক্ষেত্রের প্রভূত সাফল্য কামনা করি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com