শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চলতি বছরে আয়ে শীর্ষ ১০ ইউটিউবার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : রায়ানস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ২০১৯ সালে আয় করেছে দুই কোটি ৬০ লাখ ডলার। টাকায় দাঁড়ায় ২২১ কোটি। ফোর্বসের শীর্ষ ইউটিউবারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিউড পারফেক্ট চ্যানেল। এর পরই নাসতিয়ার নাম।

বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, নিজ নামে পণ্যসামগ্রী বিক্রি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য উৎস থেকে আয়ের কর কর্তনের আগের আনুমানিক হিসাব করে এ তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকীটি।

এ বছর শীর্ষ ১০ ইউটিউবারের মোট আয় ১৬ কোটি ২০ লাখ ডলার।

আসুন দেখে নিন শীর্ষ ১০ ইউটিউবারের তালিকাটি–

১. রায়ান কাজি: ২ কোটি ৬০ লাখ ডলার

২. ডিউড পারফেক্ট: ২ কোটি ডলার

৩. নাসতিয়া: ১ কোটি ৮০ লাখ ডলার

৪. রেট অ্যান্ড লিংক: ১ কোটি ৭৫ লাখ ডলার

৫. জেফরি স্টার: ১ কোটি ৭০ লাখ ডলার

৬. প্রিস্টন আর্সমেন্ট: ১ কোটি ৪০ লাখ ডলার

৭. পিউডিপাই: ১ কোটি ৩০ লাখ ডলার

৮. মারকিপ্লায়ার: ১ কোটি ৩০ লাখ ডলার

৯. ডেনিয়েল মিডলটন: ১ কোটি ২০ লাখ ডলার

১০. ইভান ফং: ১ কোটি ১৫ লাখ ডলার

সূত্র: ফোর্বস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com