শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরবার্তা.কম : দেখতে দেখতে আরেকটি বছর আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। ইতিহাসের পাতায় এবারও যোগ হয়েছে বহু ঘটনা।
প্রতি বছরের মতে এবারও নিজেদের টপ ট্রেন্ডিং সার্চ টার্ম তালিকা প্রকাশ করেছে গুগল। গুগল ট্রেন্ডস সাইটে ওই তালিকা প্রকাশ করেছে গুগল।
সার্চ তালিকার শীর্ষে যেমন রয়েছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো বিষয়গুলোর নাম, ঠিক সেভাবেই তালিকায় জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান, কিয়ানু রিভস-ও।
আবার খবরের ক্ষেত্রে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় বুলবুল শিক্ষা বোর্ড ফলাফল ইত্যাদি।
গুগল ট্রেন্ডস সাইট বলছে, এবারের গুগল টপ ট্রেন্ডিং সার্চে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সিলেট ও বরিশাল বিভাগ।
সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয় বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে, ব্যক্তি তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সিলেট বিভাগ থেকে।
আর সংবাদ তালিকার শীর্ষে থাকা শিক্ষা বোর্ড ফলবিষয়ক সংবাদে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে।
নগরবার্তা.কম/এআর