শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

জাপান বাংলাদেশ রোবটিক্সের ওয়ার্কশপ আয়োজন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরবার্তা.কম : জাপান বাংলাদেশ রোবটিক্স ও অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের(JBRATRC) উদ্যোগে ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একটি রোবটিক্সবিষয়ক কর্মশালা আয়োজিত হয়েছে।

গত ২৪ ডিসেম্বর গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আইইই (IEEE) গ্রিন ইউনিভার্সিট স্টুডেন্ট ব্রাঞ্চ ও আইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। সেখানে তাদের হাতে-কলমে রোবটিক্সবিষয়ক জ্ঞান দেয়া হয়।

কর্মশালায় কৃত্তিম বুদ্ধিমত্তা ও এর ভবিষ্যত নিয়ে আলোচনা করেন জাপান বাংলাদেশ রোবটিক্স ও অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের অ্যাডভাইজার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ফকির মাশুক আলমগীর।

এরপর জাপান বাংলাদেশ রোবটিক্স এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফারহান ফেরদৌস জাপান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাপান বাংলাদেশ রোবটিক্সের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি ৪.০ কে সামনে রেখে জাপান বাংলাদেশ রোবটিক্স উন্নত ও টেকসইভিত্তিক প্রযুক্তির গবেষণা করে যাচ্ছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে তরুণ প্রজন্মের মাঝে উন্নতি প্রযুক্তিবিষয়ক জ্ঞান বিতরন করে যাচ্ছে।’

অনুষ্ঠানের একপর্যায়ে জাপান বাংলাদেশ রোবটিক্সের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির প্রো. ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রাজ্জাক, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. জাহিদুল ইসলাম, আইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশের জিএস সহযোগী অধ্যাপক আহসান হাবীব তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ রোবটিক্স ও অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের ডেপুটি টেকনিক্যাল ডিরেক্টর শাকীক মাহমুদ এবং প্রতিষ্ঠানের টেকনিক্যাল সদস্য রাজদীপ রায়, সাফফাত হোসেন, কাজী মেজবাহ উদ্দিন প্রমুখ।

গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট মো. রাজিবুল পলাশ সার্বিক সহায়তা করেন।

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com