শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বরিশাল বিএম কলেজে অনুষ্ঠিত হয়েছে ডিভাইন আইটি লিমিটেড পরিচালিত ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।
সম্প্রতি ট্রেনিং প্রোগ্রামটি আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি কর্তৃক পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইকবাল হাসান আহমেদ ফখরুল।
বরিশাল বিএম কলেজের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজের প্রিন্সিপাল প্রফেসর শফিকুর রহমান সিকদার এবং গণিত বিভাগের সহকারী প্রফেসর গৌতম কুমার সাহা, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির জোনাল মনিটরিং অফিসার পলাশ চন্দ্র, ডিভাইন আইটি লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর মাহফুজুর রহমান জুয়েল, ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মাদ মঈন উদ্দিন খান এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম।
নগরকন্ঠ.কম/এআর