শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

এসডিজি হ্যাকাথনের নিবন্ধন শুরু

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটি ভিজিট করে: https://sdghackathon.banglalink.net। প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলো ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথনে এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক বিষয় যেমন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, জলবায়ু ও লৈঙ্গিক সমতার উপর পরিকল্পনা প্রস্তুতের পর সেগুলো উপস্থাপন করবে। হ্যাকাথনে অংশগ্রহণ করতে প্রতিযোগীদেরকে তিন সদস্যের (কোডার ও ডিজাইনারসহ) দল গঠন করে আবেদন করতে হবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বাংলালিংক সব সময় বিভিন্ন অভিনব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে মৌলিক আর্থ-সামাজিক সমস্যার সমাধানকে প্রাধান্য দিয়ে এসেছে। এসডিজি হ্যাকাথনের মাধ্যমে উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণরা নতুন পরিকল্পনার মাধ্যমে এসডিজি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছে। অংশগ্রহণকারীদের অভাবনীয় সাড়া পেয়ে এই হ্যাকাথনের প্রথম আসর আমরা সাফল্যের সাথে সম্পন্ন করেছিলাম। এবারের আসরেও আমরা একই রকম সাফল্য প্রত্যাশা করছি।’

২০১৮ সালে শুরু হওয়া এসডিজি হ্যাকাথন বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’-এর অন্তর্ভুক্ত একটি উদ্যোগ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com