শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সিম্ফনির নতুন চমক জেড২৫ এবং জেড১২

তথ্য ও প্রযুক্তি ডেস্ক , নগরকন্ঠ.কম : ২০২০ সালের শুরুতেই সিম্ফনি বাজারে নিয়ে এলো জেড২৫ এবং জেড১২ নামের নতুন দুটি মডেল।

সিম্ফনি মোবাইলের হেড অফিস র‌্যাংগস ব্যাবিলনিয়ায় এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন সিম্ফনির অ্যাসিসটেন্ট ডিরেক্টর, মোবাইল সেলস, এমএ হানিফ, জেনারেল ম্যানেজার, প্রডাক্ট ডিপার্টমেন্ট, মুনিম এমডি ইশতিয়াক, ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস অ্যান্ড প্ল্যানিং, তারিকুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার, মার্কেটিন, মোহাম্মাদ তাইয়াবুর রহমান।

দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি ইনসেল টেকনোলোজিসমৃদ্ধ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এক কথায় অসাধারণ। আর তাই গেমস এবং মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

স্মার্টফোন দুটির প্রসেসর হিসেবে আছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। জেড২৫-এ দেয়া হয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র‌্যাম এবং জেড১২-এ আছে ২ জিবি র‌্যাম এবং রম যথাক্রমে ৩২ জিবি এবং ১৬ জিবি যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।

১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র‌্যাম থাকার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে কোনো ধরনের ল্যাগিং ছাড়া। ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে যা দিয়ে অনায়াসেই সারা দিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে।

দুটি ফোনেই ব্যবহার হয়েছে এইআই পাওয়ারড ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। জেড ২৫-এর ব্যাক ক্যামেরার অ্যাপারচার এফ১.৮ যার কারণে এ ক্যামেরার ছবিগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত, নিখুঁত এবং উজ্জ্বল।

হার্ডওয়্যার অ্যানাবল্ড বোকেহ মোডের কারণে বোকেহ মোডের ছবিগুলো হবে অনেক বেশি অ্যাকুরেট। ক্যামেরা সেন্সর হিসেবে আছে স্যামসাং সেন্সর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও যাতে ভালো ছবি তোলা যায় তার জন্য অ্যাপারচার আছে এফ২.২। সুন্দর ছবি তোলার জন্য জেড ১২-এর ব্যাক ক্যামেরায় আছে অ্যাপারচার ২.২ এবং ফ্রন্ট ক্যামেরায়ও আছে একই অ্যাপারচার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com