শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সিইএস মেলায় হিউম্যানওয়েড শোয়ার্জনেগার!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস ২০২০) মেলায় অপ্রত্যাশিতভাবে হলিউডের একজন তারকা, যার চেহারা বিশ্বের বেশিরভাগ মানুষের চেনা, তিনি দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন।

সিইএস মেলায় প্রমোবটের স্টলে হলিউডের বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার দর্শনার্থীদের সঙ্গে কৌতুক করছেন। আবার এমন ধরনের প্রশ্নের উত্তরও দিচ্ছেন যেমন: বিশ্বের বৃহত্তম দেশ কোনটি বা মানুষ সম্পর্কে আপনার অনুভূতি কী?

তবে দর্শনার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব বা বন্ধুর মতো আলাপচারিতা চালানো আসলে এই আর্নল্ড শোয়ার্জনেগার আসলে রাশিয়ান স্টার্টআপ প্রতিষ্ঠান প্রমোবটের তৈরি একটি হিউম্যানওয়েড প্রোডাক্ট বা মানব আকৃতির রোবট। যার নাম ‘অ্যান্ড্রয়েড রেবো-সি’। এই প্রথমবার সিইএস মেলায় এ ধরনের রোবট প্রদর্শন করছে প্রমোবট।

প্রোমোবটের সহ-প্রতিষ্ঠাতা ওলেগ কিভোকুর্তসেভের মতে, ‘অ্যান্ড্রয়েড রোবো-সি কেবল আর্নল্ড শোয়ার্জনেগারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং গ্রাহকদের চাহিদা অনুসারে নতুন ত্বকের সঙ্গে এটিকে পুনরায় তৈরি করা যেতে পারে। আপনি যদি আপনার চেহারা বা অন্য কারো চেহারার রোবট চান, তাহলে আমরা তা তৈরি করে দিতে পারি।’

উদাহারণস্বরূপ তিনি জানান, ভারতের একজন গ্রাহক তার প্রয়াত স্বামীর চেহারায় রেবো-সি তৈরি করিয়েছেন।

ওলেগ কিভোকুর্তসেভ আরো বলেন, ‘রেবো-সি কেবল যেকোরো চেহারার অনুরূপ নয় বরং যেকোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত করেও এটিকে তৈরি করা যায়। এই অ্যান্ড্রয়েড রোবটগুলো স্বশাসিত। অর্থাৎ নিজের বুদ্ধি-বিবেচনা খাটাতে পারে। আমরা এ ধরনের রোবটের বিক্রয় কার্যক্রম শুরু করেছি। ফলে প্রত্যেকে এখন বাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যবহারের জন্য যেকারো চেহারা এবং ব্যক্তিত্বের রোবট অর্ডার করতে পারবে।’

বলা যায়, এ ধরনের রোবটের মাধ্যমে ডিজিটাল অমরত্ব লাভ করবেন, আপনি না থাকলেও আপনার চেহারার রোবট থাকবে। প্রমোবটের তৈরি ‘রোবো-সি’ নামক এই রোবট চলাফেলা করতে না পারলেও, ঘাড় এবং ধড় তিন ডিগ্রি পর্যন্ত স্বাধীনভাবে নাড়াতে পারে। আবেগ, অনুভূতি বুঝে চেহারায় ৬০০ ধরনের ছোট অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে ১ লাখ আলাপচারিতা চালাতে পারে।

ওলেগ কিভোকুর্তসেভ বলেন, ‘রেবো-সি বিকাশের মূল লক্ষ্য হলো ব্যক্তিত্বের ডিজিটালাইজেশন এবং প্রত্যেকের স্বতন্ত্র উপস্থিতি সৃষ্টি করা। যার ফলাফল হচ্ছে ডিজিটাল অমরত্ব, যা আমরা গ্রাহকদের অফার করছি।’

আপনার চেহারার রেবো সি অর্ডার করতে পারবেন https://promo-bot.ai/production/robo-c/ থেকে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com