সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

গোদাগাড়ীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর গোদাগাড়ীতে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ৮ বছরের ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ওই ছাত্রকে তখন ভয়ভীতি দেখায় ওই শিক্ষক।

শুক্রবার বিকালে বিষয়টি মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা জেনে যৌন নিপীড়নের শিকার শিশুটির বাড়িতে গিয়ে তার অভিভাবককে জানায়। একপর্যায়ে মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদকেও জানানো হয়। পরে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে অভিযোগ ওঠা শিক্ষক কাওসার আলী (২১) গ্রেফতার ও তার কঠোর শাস্তি দাবি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করাসহ ভুক্তভোগী ছাত্র ও অন্য শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত জনতার বিক্ষোভের মুখে অভিযোগ ওঠা শিক্ষককে উদ্ধার করে আটক দেখিয়ে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। সে আলী নওগাঁর সাপাহার উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের নুরুল হকের ছেলে।

মাদ্রাসার পরিচালক আতিক বিন আব্দুর রাজ্জাক বলেন, এই ধরনের ঘটনা আমার আগে জানা ছিল না। আজ জানলাম শিক্ষকের পরিবারকে জানা হয়েছে। আজ থেকে এই শিক্ষককে বরখাস্ত করা হল এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা হবে সেটা মেনে নিতে হবে।

থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিক্ষক ঘটনাটি স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com