সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফতুল্লায় আব্দুর রহিম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে। শুক্রবার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় রাত ৯টার দিকে তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিম মাসদাইর এলাকার বাসিন্দা ঈমান আলীর ছেলে।

নিহতের বাবা জানান, গুদারাঘাট এলাকায় ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে খবর দেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি ঈমান আলী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আব্দুর রহিমের পেটে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাত করার চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com