সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েক মাস যাবৎ মো. তাজু মাস্টারের ছেলে টিপু ও মৃত. সানা উল্লাহ্ প্রধানের ছেলে ইমামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহ্ আলম প্রধানের সঙ্গে একই এলাকার অভি দেওয়ানের ছেলে মো. সবুজ দেওয়ান, মো. লুৎফর রহমানের ছেলে শাহিন মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিলো। সেই সূত্র ধরে শুক্রবার রাতে ষোলআনী বাজার এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুবৃর্ত্তরা। পরে ষোলআনী গ্রামের মো. সিজন আলীর, মো. নিজাম উদ্দিন, মো. শাহাব উদ্দিন, আব্বাস আলী, আবু কালামের বাড়িতে ভাঙচুর করে লোটপার করে কতিপয় ব্যক্তিরা।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মামুন আল রশিদ বলেন, বালু ভরাটের লাভংশের টাকা ভাগবাটোরা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষ হয় এবং গুলি বিদ্ধ হয়ে আহত হন কয়েকজন। এ সব ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়। তবে একটি মামলা পুলিশ বাদী হয়ে করে। ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com