সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

ভোট পেছানোর দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিনে ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তনের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন অনশনরত অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা। এছাড়াও জগন্নাথ হল ইউনিয়নের জিএস কাজল দাসকে স্যালাইন দেওয়া হচ্ছে।

এদিকে, গত কয়েকদিনের আন্দোলনের অংশ হিসেবে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com