সোমবার, ২০ Jul ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

শাহবাগ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বলেও জানান ডিসি সাজ্জাদুর।

সিতাংশু ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খরাসুনি গ্রামের শংকর কুমার বিশ্বাসের ছেলে। ২০১৫ সালে পুলিশে যোগ দেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com