রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর মতিঝিল থেকে পর্তুগাল প্রবাসী এক যুবক অপহৃত হয়েছে। ওই যুবকের নাম সাইদুল ইসলাম(২৪)। এ ঘটনার ৪ দিনেও হদিস মিলছেনা ওই যুবকের।
১৩ জানুয়ারি সে মতিঝিলের আরামবাগ এলাকা থেকে অপহৃত হয়। এ ব্যাপারে সাইদুলের বাবা সাইফুল ইসলাম মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাইদুলের বাবা জানান, তার ছেলে পর্তুগালে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সে সম্প্রতি দেশে আসে। ১৩ জানুয়ারি সে চাঁদপুরের মতলব থানার ঘিলাতলীর গ্রামের বাড়ি থেকে জরুরি প্রয়োজনে ঢাকায় আসে। এদিন রাত সাড়ে ১০টার দিকে সে মতিঝিলের আরামবাগ এলাকা থেকে অপহৃত হয়। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, অপহৃত হওয়ার আগে সে তার চাচা ফয়সালকে ফোন করে বলে, আমাকে কয়েকজন লোক ফলো করছে। এর কিছুক্ষণ পরেই তার ফোন বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ১৪ জানুয়ারি মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। যার নং- ৯৫৭। এ ঘটনা তদন্ত করছেন মতিঝিল থানার এসআই ফারুক হোসেন। তিনি যুগান্তরকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।
নগরকন্ঠ.কম/এআর