রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

থানায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : থানা হেফাজতে ব্যবসায়ী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার জজ আদালতে নিহত ব্যবসায়ীর স্ত্রী আলো বেগম হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশনের ‘ক্রাইমসিন’।

গত বছরে বিজয় দিবসের রাতে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ আলমগীর হোসেনকে ইয়াবাসহ আটক করে। পরদিন তাকে থানা থেকে কারাগারে চালান করে পুলিশ। কারাগারে অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান এই ব্যবসায়ী।

ব্যবসায়ীর স্বজনদের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ শান্তর মদদে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে আলমগীরকে থানা হেফাজতে নির্যাতন করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান ও ওসি তপন চন্দ্র সাহাসহ অন্যরা পরস্পর যোগসাজশে থানা হেফাজতে মারধর করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com