রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

কুবি শিক্ষকের বিরুদ্ধে সান্ধ্য কোর্সের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জানুয়ারি) বিভাগটির সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের ও ইংরেজি বিভাগের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বরাবর এ মর্মে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী শিক্ষার্থী জানান, ‘বিভাগীয় প্রধান প্রথমে আমাকে শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে নির্বাচন করেন এবং বিভিন্ন সময় আমাকে তার রুমে ডাকতেন। এছাড়া আমাকে তার ব্যাক্তিগত রুমে ও শহরের বাসায় ডাকতেন। আমি এগুলো বিভিন্নভাবে এড়িয়ে যেতাম। পরবর্তীতে আমাকে প্রলোভিত করার জন্য মেসেঞ্জার, হোয়াটস অ্যাপে ডাকতেন ও ব্যক্তিগত অনেক কিছু বলতেন।’

তিনি আরও জানান, গত ১৩ জানুয়ারি একটি কোর্সের পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে দেখেন সিম এবং মেমোরি কার্ড পরিবর্তন করা। বিষয়টি জানার জন্য অভিযুক্ত শিক্ষককে ফোন করলে তিনি ফোন ধরেননি। তখন তিনি বুঝতে পারেন ওই শিক্ষকের অনৈতিক প্রস্তাবের কথা ফোনে রেকর্ড থাকায়, সেগুলো তিনি মুছে ফেলেছেন।

এর আগেও অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভাগের শিক্ষার্থীদের নিপীড়ন এবং শিক্ষক ডরমিটরিতে নিজস্ব কক্ষে পছন্দের শিক্ষার্থীকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া পরীক্ষার খাতা ২য় পরীক্ষকের কাছে না পাঠিয়ে, নিজেই নম্বর লিখে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আগেও বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল।’

বিভাগের নিয়মিত ও সান্ধ্য কোর্সের কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘নতুন ব্যাচের শিক্ষার্থীরা এলেই তাদের মধ্য থেকে সুন্দরী ছাত্রীকে সিআর হিসেবে মনোনীত করেন এবং তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তাকে নানা সুবিধা দেওয়ার কথা বলে অনৈতিক প্রস্তাব দেন। এক্ষেত্রে সুন্দরী ও বিবাহিতরা তার টার্গেট।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগ যেহেতু দেওয়া হয়েছে তা প্রমাণ করার বিষয়।’

ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। সান্ধ্য কোর্সের সঙ্গে যারা আছেন, সবাইকে নিয়ে বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘অভিযোগের বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com