রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

চবি সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো: শহীদুল হক। গতকাল বৃহস্পতিবার বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব নিয়ে শহিদুল হক চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একাধিক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক, গবেষণা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে শিক্ষক শিক্ষার্থীদের পাঠাতে বদ্ধ পরিকর বলে জানান।

উল্লেখ্য, মো: শহীদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করে আলাওল হলের আবাসিক শিক্ষক, বিএনসিসির পিউওসহ অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শহিদুল হকের স্কুপাস জার্নালসহ আন্তর্জাতিক জার্নালে তার কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com