রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ২১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ অনার্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। অন্যদিকে শীতকালীন ছুটি শেষে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি রবিবার থেকে। ক্লাস শুরুর পরই নবীণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।

এদিকে রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে আগামী ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হচ্ছে। ১৬ জানুয়ারি ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষাসমূহ ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com