রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

জাতীয় দলে লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার হাসান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন লক্ষ্মীপুরের সন্তান হাসান মাহমুদ। তিনি জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন শুনে লক্ষ্মীপুরবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগরের মমিন ভেন্ডার বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে হাসান মাহমুদ। তার ডাক নাম রাব্বি। বাবা ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

আসন্ন বাংলাদশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়ার্ডে হাসান মাহমুদ জায়গা পেয়েছেন। আজ শনিবার দুপুরে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে পাকিস্তান সফরের জন্য স্কোয়ার্ড ঘোষণা করে বিসিবি।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ দল দেশে ফিরবে।
বাংলাদেশ স্কোয়ার্ড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com