রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

১৯ এমপি মাদারীপুর সফরে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরে বসে সংসদ সদস্যদের মিলন মেলা। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের আমন্ত্রণে মাদারীপুরে যান জাতীয় সংসদের ১৯ সদস্য।

শনিবার সারা দিন মাদারীপুরের শিবচরের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশ নেন। এ সময় শিবচরের পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তারা।

সেখানে যান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, তাজুল ইসলাম এমপি, ডা. আ ফ ম রুহুল হক এমপি, সামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি, মো. ফখরুল ইসলাম এমপি, নাহিদ ইজহার খান এমপি, রাজি মো ফখরুল এমপি, সূবর্ণা মুস্তফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনাম বেগম এমপি, আদিবা আনজুম মিতা এমপি, মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।

জাতীয় সংসদের এই প্রতিনিধিদল সকালে চিফ হুইপ নূর ই-আলম চৌধুরীর নিজ গ্রামে তার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। সারা দিন বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলে ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এক অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শিবচর আসার পথে তার যে বিষয়টি দৃষ্টি কেড়েছে, সেটা পদ্মাসেতু নির্মাণ। নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com