রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে আটটায় পৌর এলাকার বিদিরপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসমাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা-বিদিরপুর মহল্লার মৃত শামসুজ্জোহার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃতের নাতি পারভেজের বরাত দিয়ে জানান, ইসমাইল হোসেন রাত ৮টা ২০ মিনিটের দিকে বিদিরপুর এলাকার রেললাইন অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু সাটল ট্রেনের ধাক্কা লেগে তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com