রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে নেত্রকোনায় মহিলা ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আমিন, আমিন, ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ নদের পাড়ের বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে নেত্রকোনায় শেষ হল তিন দিনব্যাপী মিনি মহিলা ইজতেমা।

সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে রোববার বেলা ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিনদিনের এ ইজতেমা।

নন্দীপুর গ্রামের ধর্মপ্রাণ তাবলীগ জামাত কর্মী ইসমত আলী প্রতিবছর বিশ্ব ইজতেমায় যোগদান করে এলাকায় এসে মুসলমানদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ ও ঈমান-আখলাখ আমল করার দাওয়াত দিতেন। তারই পরামর্শে তার স্ত্রী তারা বানু ৩৮ বছর পূর্বে নিজ বাড়িতে আশপাশের নারীদের নিয়ে ইজতেমা শুরু করেন। দিন দিন এর প্রসার লাভ করে।

তারা বানুর মৃত্যুর পর মায়ের আদেশে তার ছেলে আলী উছমান জাকারিয়া নিজ উদ্যোগে প্রতিবছর মহিলা ইজতেমার আয়োজন করে আসছেন।

মহিলা ইজতেমায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ শেরপুর, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর হাজার হাজার মহিলা যোগদান করেন।

শুক্রবার জুমা নামাজের মধ্য দিয়ে মহিলা ইজতেমা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমায় আম বয়ান করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নূর নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলার পারভীন আক্তার, নেত্রকোনা সদর উপজেলার, মদনপুর গ্রামের হাসফুন্নাহার বেগম, অনন্তপুর গ্রামের মনোয়ারা বেগম, গাড়া গ্রামের জেসমিন আক্তার, তিয়শ্রী গ্রামের খাদিজা আক্তার ও আটপাড়া উপজেলার সামছুন্নাহার বেগম।

মহিলা মিনি ইজতেমায় মুসলিম উম্মাহ ঐক্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন মহিলা ইজতেমার মুরব্বী জেসমিন আক্তার।

ইজতেমার আয়োজক আলী উছমান জাকারিয়া মহিলা ইজতেমায় আগত মহিলাদের অজু, গোসল ও পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পানীয়-জল, পর্যাপ্ত টয়লেট ও ইবাদত-বন্দেগি করার জন্য অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পরিষদসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com