রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণাসহ একাধিক মামলার আসামি ফরহাদ হোসেনকে (৪২) হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের টাকশালপাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এস আই) ৩ কনস্টেবল আহত হয়। ছিনিয়ে নেওয়া আসামি ফরহাদ হোসেনসহ এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কৃষ্ণ চন্দ্র রায়, কনস্টেবল শফি মিয়া ও ডিএমপির পুলিশ কনস্টেবল ওমর ফারুককে আহতাবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতরা হল- পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের টাকশালপাড়ার মৃত খয়বর হোসেনের ছেলে প্রতারণাসহ একাধিক মামলার আসামি ফরহাদ হোসেন, একই এলাকার মৃত. সাহেব আলীর ছেলে আফসার আলী (৪৫), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আউয়াল মিয়া (২৩), একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল গনি মিয়া (২৫) ও ছলিম উদ্দিনের ছেলে রফিক মিয়া (৫০)।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রতারণাসহ একাধিক মামলার আসামি ফরহাদ হোসেনকে ঢাকার একটি মামলায় গ্রেফতার করতে ডিএমপির দুই পুলিশ সদস্যসহ পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য রবিবার সকালে ওই গ্রামে এক অভিযান চালায়। ফরহাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তার হাতে হাতকড়া পরায় পুলিশ। খবর পেয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা করে হাতকড়া ফরহাদকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। খবর পেয়ে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুনঃরায় অভিযান চালিয়ে হাতকড়াসহ ফরহাদকে ওই গ্রাম থেকে গ্রেফতার করে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কৃষ্ণ চন্দ্র রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com